মেহেরপুরে কমিউনিটি পুলিশিং ডে পালিত
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৭:১৭ পিএম

"জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" প্রতিপাদ্য মেহেরপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর পুলিশ লাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। 

পুলিশ সুপার রাফিউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এবং জেলা প্রশাসক শামীম হাসান। 

এসময় গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাক্তার এমএ বাসার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন উপস্থিত ছিলেন। বক্তারা পুলিশের বীরত্বের ইতিহাস এবং দেশের সংকটে পুলিশের ভূমিকার প্রশংসা করেন। 

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশের কর্মকর্তা কর্মচারিবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা এবং সেরা পুলিশিং কমিটির সদস্যকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft