ডেঙ্গুতে আরো ১৩ মৃত্যু, হাসপাতালে ১৬৩৮
প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৭:১৪ পিএম

দেশে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এই জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৬৩৮ জন।  

শনিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ডেঙ্গুতে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৯৩ জনে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৭৭ হাজার ৮০১ জনে। মারা যাওয়া ১৩ জনের মধ্যে ছয়জন ঢাকার বাসিন্দা। আর বাকি সাতজন ঢাকার বাইরের।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft