প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, ৮:০৬ পিএম আপডেট: ০৪.১১.২০২৩ ৮:০৭ পিএম

ঢাকায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি নিউমার্কেট এলাকায় ও অন্য ঘটনাটি ঘটেছে এলিফ্যান্ট রোড এলাকায়।
বিএনপির ঘোষিত দুই দিনের অবরোধ শুরু হচ্ছে আগামীকাল থেকে। এরমধ্যেই বাসে আগুন দেয়া হলো।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় এলিফ্যান্ট রোডে একটি বাসে আগুন দেয়া হয়।
এরপাঁচ মিনিট পরই নিউ মার্কেট এলাকায় দ্বিতীয় বাসে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।
গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পর দলটি গত রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
এরপর এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। এর পর দুই দিন বিরতি দিয়ে আবার অবরোধ ডেকেছে দলটি।