নাটোরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৪:২৬ পিএম

নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোঃ জাহিদুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় সাদেক আলী (৩৭) নামে অপর এক আরোহী আহত হয়েছেন।

আজ রোববার দিনগত রাত ১১ টার দিকে উপজেলার লক্ষিকোল-জোনাইল সড়কের জোনাইল কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুল ইসলাম(৩৫) উপজেলার জোনাইল স্কুলপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে এবং তিনি পেশায় একজন কসমেটিকস ব্যবসায়ী ছিলেন
 
বড়াইগ্রাম থানার কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, রোববার দিনগত রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে সাদেক আলী নামে একজনকে সাথে নিয়ে মোটরসাইকেল নিয়ে পুজামন্ডপ দেখতে জোনাইল কলেজ পাড়া এলাকায় যাচ্ছিলেন। 

এসময় উপজেলার লক্ষিকোল-জোনাইল সড়কের জোনাইল কলেজপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে জাহিদুলের মৃত্যু হয়। 

এসময় সাদেক আলী নামে অপর একজন আহত হন। পরে তাকে উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। 

ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft