জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় স্বরূপে প্রভাস
প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৪:৩৫ পিএম

দক্ষিণী সিনেমার বাহুবলী খ্যাত তারকা প্রভাসের আজ ৪৪ তম জন্মদিন।

‘ঈশ্বর’ সিনেমার হাত ধরেই রূপালি পর্দার সঙ্গে তার পথচলা। এরপরের বছরেই ২০০৩ সালে তিনি ‘রাঘবেন্দ্র’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন প্রভাস। ২০০৫ সালে এসএস রাজামৌলির সঙ্গে প্রথমবার কাজ করেন তিনি। এ সিনেমায় এক রিফিউজির ভূমিকায় অভিনয় করেন তিনি।

এরপর ২০১২ সালে ‘রেবেল’ সিনেমায় অভিনয় করেন প্রভাস। এরপর একাধিক সিনেমায় কাজ করেন তিনি। কিন্তু প্রভাসের খ্যাতিকে পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছিল, সেটি হলো ‘বাহুবলী’ (বাহুবলী দ্য বিগিনিং)। ২০১৫ সালে রাজা মৌলীর প্রযোজনায় এ সিনেমা বিভিন্ন ভাষায় সম্প্রচারিত হয়েছিল ভারতজুড়ে।

এ সিনেমা প্রভাসের খ্যাতিকে ছড়িয়ে দেয় ভারতব্যাপী। ২০১৫ সালের পরে ২০১৭ সালে মুক্তি পায় বাহুবলীর সিক্যুয়াল (বাহুবলী-২)। এটিই প্রথম সিনেমা যেটি ১০ দিনে ১০০ কোটির ব্যবসা করেছিল। এ সিনেমার জন্য একাধিক পুরস্কার পান প্রভাস। শোনা যায় বাহুবলীর জন্য ওজন বাড়িয়ে ১০৫ কেজি করেছিলেন প্রভাস।

তবে বলিউডে পা রাখার পরে, তার হিন্দি ছবি সাফল্যে মুখ দেখেনি বললেই চলে। ‘শাহো’ মুখ থুবড়ে পড়েছে। সাফল্যের মুখ দেখেনি বিগ বাজেট সিনেমা আদিপুরুষ-ও। এখন প্রভাসের বাজি ‘প্রজেক্ট কে’ ও ‘সালার’।

২২ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা প্রভাসের নতুন এ সিনেমার। গত সপ্তাহে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হঠাৎ উধাও করে দিয়েছিলেন প্রভাস। এমনটা কেন করেছেন, তা অবশ্য তিনি জানাননি। জন্মদিনে দেখা গেল, ইনস্টাগ্রামে স্বরূপে রয়েছে তার ভেরিফায়েড অ্যাকাউন্ট। তাই তার ভক্ত-অনুরাগীরা জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পেয়ে ভীষণ আনন্দিত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft