প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৪:২৩ পিএম

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবের নবমী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কোতয়ালী মডেল থানা ও ঝিকরগাছা থানার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা মহোদয়।
পুলিশ সুপার মহোদয় পরিদর্শনকালে তার পক্ষ থেকে প্রতিটি মন্দিরে শারদীয় শুভেচ্ছা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় বলেন, বঙ্গবন্ধুর স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক দেশে কোন সাম্প্রদায়িক বৈষম্য থাকবে না। তিনি আরো বলেন দুর্বৃত্তের জায়গা বাংলাদেশে হবে না। এখানে সকল ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবে, মিলে মিশে উৎসব পালন করবে। কোন অপশক্তির ঠাই বাংলার মাটিতে হবেনা।
অতিরিক্ত ডিআইজি মহোদয় তার বক্তব্যের শুরুতেই রেঞ্জ ডিআইজি খুলনা মহোদয়ের পক্ষ হতে সকলকে শারদীয় শুভেচ্ছা জানান।
তিনি আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এর ধারাবাহিকতায় আগামীতে স্মার্ট বাংলাদেশ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন। পরিশেষে তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ যশোরের প্রশংসা করেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন মাননীয় অতিরিক্ত ডিআইজি মহোদয়ের সহধর্মিণী, সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সহধর্মিণী, পরিবারের সদস্যরা সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।