ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে নিহত ১
ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৪:১১ পিএম

ঠাকুরগাঁওয়ে ভারতীয় সীমান্ত দিয়ে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী  (বিএসএফ) এর গুলিতে নুরুজ্জামান (৪০) নামের এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছে।  

আজ সোমবার রাত একটার দিকে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার রাতই সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান  আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি  গ্রামের তসলিম উদ্দিনের ছেলে বলে তথ্য পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে আমজান খোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আকালু জানান,  ঘটনাস্থলে গিয়ে জানতে পেরেছি ১০ থেকে ১৫ জনের একটি চোরাকারবারি দল গত রাতে  গরু আনতে  ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। 

এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সোনামতি ক্যাম্পের সদস্যরা গুলি চালায়। এতে নুরুজ্জামান নিহত হয়। বাকি অন্যরা পালিয়ে যায়। তার লাশ বর্তমানে ভারতের ইসলামপুরের ১৫২ সোনামতি ক্যাম্পের বিএসএফ ক্যাম্পে রয়েছে ।

ঠাকুরগাঁও (৫০বিজিবি) ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল তানজীর আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ভারতের বিএসএফ ১৫২ সোনামতি ক্যাম্পে রয়েছে । আমরা পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। পতাকা বৈঠক শেষে জানা যাবে প্রকৃত ঘটনা কি ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঠাকুরগাঁও   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft