মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৬:২১ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ফের বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। 

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আমেরিকান ক্লাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে কয়েক দফায় বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন পিটার হাস।

এসময় ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলির সঙ্গে মধ্যাহ্নভোজ করেছে বিএনপির একটি প্রতিনিধিদল। 

রাজধানীর বারিধারা রাষ্ট্রদূতের বাসভবনে এ মধ্যাহ্নভোজে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও তাবিথ আউয়াল অংশ নেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft