নাটোরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা
নাটোর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৬:২৬ পিএম

নাটোরের লালপুরে রেজিয়া (৭০) নামে এক বৃদ্ধার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ নিহত বৃদ্ধার ছেলে নজরুল ইসলামকে (৪৬) আটক করেছে।

আজ বৃহস্পতিবার ভোরে লালপুর উপজেলার কলসনগর কাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা উপজেলার একই এলাকার মৃত মকছেদ মন্ডলের স্ত্রী। 

লালপুর থানার কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, নিহত রেজিয়ার স্বামীর মৃত্যুর পর থেকে জমি নিয়ে তার ছেলে ও ছেলের বৌয়ের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। পরে বৃহস্পতিবার ভোরে বৃদ্ধার নিজ ঘরে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবার। পরে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় নিহতের ছেলে নজরুল ইসলামকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি আত্মহত্যা প্ররোচনার মামলা করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft