প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৬:১২ পিএম

“চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন” এ স্লোগান নিয়ে নাটোরে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে নাটোর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে এসব গাছে চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা পুনাকের সভানেত্রী সোহানা তারিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন- পুনাক নাটোর জেলার সহ-সভানেত্রী সাহীমা সুলতানা, আনিকা তাসনিম, তাসলিমা আক্তারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পুনাকের সদস্যবৃন্দ।
পরে নাটোর পুলিশ লাইন্স এবং পুনাক চত্ত্বরে ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন পুনাক সভানেত্রী সোহানা তারিক।