বেনাপোলে ডলারসহ হুন্ডি ব্যবসায়ী আটক
বেনাপোল প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৬:১৮ পিএম আপডেট: ১১.১০.২০২৩ ৬:২১ পিএম

বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে ভারত ফেরত এক বাংলাদেশী পাসপোর্টযাত্রীর ব্লেন্ডার মেশিন তল্লাশি করে ৯০ হাজার মার্কিন ডলার, ৩২,৪৮০ টাকা ও ১৬১০ রুপী সহ এক বাংলাদেশী এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আটক যাত্রী মানিক মিয়া (৩৭) কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। 

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আহম্মেদ হাসান জামিল জানান, আজ বুধবার দুপুরে একজন পাসপোর্টধারী যাত্রী ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে তার পাসপোর্টের কার্যক্রম সম্পন্ন করে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির স্ক্যানার মেশিন রুমে আসলে যাত্রীর ল্যাগেজ তল্লাশি করে একটি ব্লেন্ডার মেশিনর মধ্য থেকে ৯০ হাজার ডলার, ৩২,৪৮০ টাকা ও ১৬১০ রুপী সহ পাসপোর্টধারী যাত্রী মানিক মিয়াকে আটক করে।

আটক মানিক মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ডলার ও রুপী পাচার করে আসছিল। আটককৃতকে মামলা দিয়ে উদ্ধারকৃত ডলারসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বেনাপোল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft