হরিরামপুরে নানা আয়োজনে জন্মাষ্টমী পালন
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩, ৯:১৮ পিএম

উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে জন্মাষ্টমী পালিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিকেলে উপজেলা চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিয়াস চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও  জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড. গোলাম মহীউদ্দীন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক দেওয়ান সাইদুর রহমানের উদ্বোধনে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পুজা উৎযাপন কমিটির সদস্য অসীম কুমার বিশ্বাস, হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার দত্ত বিল্টু, প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মানিকগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft