মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব
মানিকগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ১০:১৯ পিএম

মানিকগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক (২০২৩-২০২৫) নির্বাচনে গোলাম ছারোয়ার ছানু সভাপতি এবং অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ শনিবার (৫ আগস্ট) বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে মানিককগঞ্জ প্রেসক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার মতিউর রহমান ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে ২৯ ভোট পেয়ে গোলাম ছারোয়ার ছানু বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহাঙ্গীর আলম বিশ্বাস (স্টাফ রিপোর্টার ডেইলি স্টার ও আরটিভি) পেয়েছেন ২৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৩১ ভোট পেয়ে অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব (জেলা প্রতিনিধি দৈনিক সমকাল পত্রিকা) বিজয়ী হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী আকরাম হোসেন (স্থানীয় দৈনিক আমার নিউজ পত্রিকার সম্পাদক ও জেলা প্রতিনিধি বাংলাভিশন টেলিভিশন) পেয়েছেন ২০ ভোট।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাবুল উদ্দিন খান (জেলা প্রতিনিধি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন) ৩৮ ভোট ও শাহজাহান বিশ্বাস (জেলা প্রতিনিধি নিউ এইজ পত্রিকা) ৩৬ ভোট পেয়ে এই দু’জন নির্বাচিত হয়েছেন। 

তাদের প্রতিদ্বন্দ্বী আহমেদ সাব্বির হোসেন (স্টাফ রিপোটার এনটিভি) পেয়েছেন ১৯ ভোট। সিনিয়র সদস্য মাহবুব আলম জুয়েল (স্থানীয় পত্রিকা সময় সংবাদের সম্পাদক) পেয়েছেন ১৩ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিপন আনসারী (জেলা প্রতিনিধি জিটিভি ও মানবজমিন পত্রিকা) ৩৭ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল আলম লিটন (জেলা প্রতিনিধি ডিবিসি টেলিভিশন) পেয়েছেন ১৬ ভোট।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আকমল হোসেন (স্থানীয় সাপ্তাহিক অগ্নিবিন্দু পত্রিকার সম্পাদক) ২৯ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী পার্থী খন্দকার সুজন হোসেন (স্থানীয় পত্রিকা-সাপ্তাহিক তারুণ্যের কথার সম্পাদক) পেয়েছেন ২৩ ভোট।

দফতর সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন আজিজুল হাকিম (জেলা প্রতিনিধি মাই টিভি ও দৈনিক বাংলা পত্রিকা) ৩২ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইউসুফ আলী (স্টাফ রিপোর্টার চ্যানেল টোয়েন্টিফোর) পেয়েছেন ২০ ভোট।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মঞ্জুর রহমান (জেলা প্রতিনিধি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন), কোষাধ্যক্ষ পদে শাহিন তারেক (জেলা প্রতিনিধি দৈনিক ইনকিলাব), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল হক চন্দন (জেলা প্রতিনিধি দীপ্ত টেলিভিশন)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সাব্বিরুল ইসলাম সাবু (জেলা প্রতিনিধি কালের কণ্ঠ ও একুশে টেলিভিশন), এছাড়াও নির্বাচন কমিশন হিসেবে ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর মহমান এবং প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল মোমিন।

এর আগে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা পরিষদের মিলনায়তনে দ্বিবার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মানিকগঞ্জ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft