বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলারডুবি, ৫ মরদেহ উদ্ধার
প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ১১:৪৮ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় একটি পিকনিকের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নারী ও শিশুসহ ৫ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৮ যাত্রী নিখোঁজ রয়েছে। 

এ ঘটনার পরপরই খবর পেয়ে নিখোঁজ যাত্রীদের স্থানীয় প্রশাসনের নেতৃত্বে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইছামতি নদীর ডহরি তালতলা খালে এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, এখন পর্যন্ত আটজনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২ জন পুরুষ, ৪ জন নারী ও ২ জন শিশু রয়েছে। উদ্ধার কাজ চলছে।

লৌহজং থানার এস আই রুস্তম আলী জানান, ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft