প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ১০:০৪ পিএম আপডেট: ০৫.০৮.২০২৩ ১০:১৪ পিএম

অনলাইন সমস্যা বা প্রতারণা বতর্মানে অনেক বড় একটি সমস্যা হয়ে দাড়িয়েছে আর এই সমস্যায় পড়ে থাকে যে কোনো বয়সের মানুষ।
এই অনলাইন সমস্যা সমাধানে এবং অনলাইন নিরাপত্তা সম্পর্কে সকলকে সচেতন করতে নড়াইল জেলার সদর উপজেলার দ্বাদশ শ্রেণি পড়ুয়া এক শিক্ষাথী মোঃ আশিকুর রহমান সৌরভ কাজ করে যাচ্ছেন ।
সৌরভের প্রতিষ্ঠিত সংগঠন সাইবার সেফটি অর্গানাইজেশন গত ২ বছরের অধিক সময় ধরে নড়াইলে অনলাইন সেইফটি নিয়ে কাজ করে যাচ্ছে।
এছাড়াও সৌরভের সংগঠন নড়াইল জেলার সেবার মান দ্রুত এবং উন্নত করার লক্ষ্যে বিভিন্ন মোবাইল অ্যাপ তৈরি করেছে। সৌরভের সংগঠন নড়াইলের বিভিন্ন স্কুল কলেজে সাইবার বিষয়ে ক্যাম্পেইন পরিচালনা করছে।
এছাড়াও সৌরভের সংগঠন ৪৩ তম বিজ্ঞান মেলায় জেলা এবং উপজেলায় প্রথম স্থান, ৪৪ তম বিজ্ঞান মেলায় জেলা এবং উপজেলায় ১ম স্থান অধিকার সহ বিভিন্ন সময়ে বিভিন্ন পুরষ্কারে ভূষিত হয়েছেন।
সৌরভ পড়াশুনা করছেন বিএএফ শাহীন কলেজ যশোরে। সৌরভ আশা করেন সে তার সংগঠন নিয়ে দেশব্যাপী কাজ করতে পারবেন এবং বাংলাদেশের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অবদান রাখবে।