প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৪:২৩ পিএম

সিরাজগঞ্জে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ দিনটি উপলক্ষে সকল সরকারি আদাসরকারি ও বেসকারি প্রতিষ্ঠানে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন ভিত্তিক ব্যানার ও ফেস্টুন প্রদর্শন।
জেলা প্রশাসন কার্যালয়ের সন্মুখস্থ ডিসি প্রাঙ্গনে শহীদের প্রতিকৃতিত্বে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামীলীগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কিৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও শহীদ এ কে শামসুদ্দিন সন্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুুবুর রহমানের সভাপতিত্বে শহীদ কামালের জীবনাদর্শ নিয়ে আলোচনা ও স্মৃতি চারণ নিয়ে আলোচনা নিয়ে বক্তব্য রাখেন-স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি বিমল কুমার দাস, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সহ বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান খান।
এছাড়াও বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ ও বাদ জোহর সকল মসজিদ, মন্দির, গীর্জাও অন্যান্য ধর্মীয় উপাসনালয় বিশেষ প্রার্থনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।