অনুমতি না পেলেও একের পর এক কর্মসূচির ঘোষণা জামায়াতের
প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৪:৪১ পিএম আপডেট: ০৫.০৮.২০২৩ ৪:৪২ পিএম

রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে অনুমতি না পেলেও একের পর এক কর্মসূচির ঘোষণা দিচ্ছে দলটি।

গত জুনে ঢাকায় একটি সমাবেশের অনুমতি পায় জামায়াতে ইসলামী। এরপর থেকে তাদের আর কোনো কর্মসূচির অনুমতি দেয়নি পুলিশ। 

তবে বারবার কর্মসূচি পিছিয়ে আবার আবেদন করে যাচ্ছে দলটি। 

দলীয় সূত্র থেকে জানা যায়, একের পর এক কর্মসূচির ঘোষণার মধ্য দিয়ে দলটি দেখাতে চাইছে যে তারা নিয়ম মেনে আবেদন করছে, কিন্তু সরকার ও প্রশাসন তাদের প্রতি চরম বৈরী আচরণ করছে। 

এরপরও জামায়াত সংঘাতে না গিয়ে ঘোষিত কর্মসূচি স্থগিত করে আবার নতুন কর্মসূচি ঘোষণা করছে।

শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পায়নি জামায়াত। এর প্রতিবাদে রোববার সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft