বড়াইগ্রামে এক নারীকে কুপিয়ে হত্যা
প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৪:১৯ পিএম

নাটোরের বড়াইগ্রামে প্রিয়া খাতুন (২২) নামে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মশিন্দা এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। 

নিহত প্রিয়া খাতুন (২২) উপজেলার মেরিগাছা এলাকার মো. শহিদুল ইসলামের মেয়ে। 

বড়াইগ্রাম থানার কর্মকর্তা ওসি আবু সিদ্দিক জানান, শুক্রবার রাতে ইশ্বরদীর ইপিজেটে কাজ শেষে স্বামী পরিত্যক্তা প্রিয়া খাতুন বাসযোগে কয়েন বাজারে নামেন। এরপর সেখান থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে ওই নারী বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পথে মশিন্দা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে ভ্যান থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে ফেলে চলে যায়। 

পরে ভ্যান চালকের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নিহত প্রিয়া খাতুনের এক বছর বয়সী একটি কন্যা শিশু রয়েছে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পরই থেকে তিনিড় বাবার বাড়িতে থাকতেন।

ওসি আরও জানান, কি কারণে এই হত্যাকাণ্ড তা প্রাথমিকভাবে জানা যায়নি। সিআইটি ও পিবিআই কর্মকর্তাদের খবর দেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft