প্রকাশ: শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ৪:১৬ পিএম

ঝালকাঠির রাজাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালে ৭৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে শনিবার সকাল সোয়া ১০টায় উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এর পূর্বে সভাকক্ষের সামনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধি, সুধিজনরা উপস্থিত ছিলেন।