নুরের ওপর হামলা, যা বললেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম
প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ১২:৩৭ পিএম

বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় মুখ খুলেছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। 

বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে নুরের ওপর হামলার বিষয়ে সাদ্দাম বলেন, টিএসসি এলাকায় নূরের ওপর হামলার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও দুঃখজনক। 

এতে ছাত্রলীগের কোনো নেতাকর্মী যদি এ ঘটনায় জড়িত থাকে, তা হলে সেটি আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

ছাত্রলীগ সভাপতি বলেন, যখনই নুর নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়ান, তার আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে, সংগঠনের টাকায় নিজের ব্যাংক-ব্যালান্স নেয়ার বিষয়টি সামনে আসে, বিকাশে টাকা নেয়া অথবা প্রবাসী অধিকার পরিষদের মাধ্যমে অর্থ নেয়া– প্রভৃতি বিষয় ঘটে, তার ইমেজ সংকট তৈরি হয়, তখনই মার খাওয়ার ঘটনা ঘটে। 

আমি মনে করি, এ বিষয়গুলো বিচার-বিশ্লেষণযোগ্য।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft