প্রকাশ: শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩, ১২:০৬ পিএম আপডেট: ০৪.০৮.২০২৩ ১২:২৯ পিএম

না ফেরার দেশে চলে গেছেন বরেণ্য লেখক-গবেষক, বুদ্ধিজীবী, শিশু-কিশোর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক সাবেক সংসদ সদস্য অধ্যাপক পান্না কায়সার।
তিনি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী।
শুক্রবার (৪ আগস্ট) তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পান্না কায়সারের জন্ম ১৯৫০ সালের ২৫ মে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর এই শহীদজায়া শিক্ষকতা করেছেন বেগম বদরুন্নেসা কলেজে।
স্বাধীনতা সংগ্রামের উত্তাল সময়কালে শহীদুল্লাহ কায়সার এর হাত ধরে শুরু করে তার প্রায় সাড়ে চার দশকের পথচলা আধুনিক সাহিত্যের সঙ্গে, বাঙালি সংস্কৃতি আর প্রগতিশীল রাজনীতির সঙ্গে।