ধামইরহাটে উপজেলা আ.লীগের প্রতিবাদ সমাবেশ
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ১০:০৩ পিএম

নওগাঁর ধামইরহাটে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৩০ জুলাই) বিকেল ৪ টায় টিএন্ডটি মোড়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, দপ্তর সম্পাদক কাউন্সিলর আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ সামসুজ্জোহা হাকিম, সিনিয়র আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, প্যানেল মেয়র মুক্তাদিরুল হক, ইউপি চেয়ারম্যান ওসমান গণি, গোলাম কিবরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আনজুয়ারা বেগম, মহিলা আওয়ামী লীগ নেত্রী তমা আকতার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, পৌর যুবলীগের সভাপতি ফারুক হোসেন, সম্পাদক কাউন্সিলর মাহবুব আলম বাপ্পী, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু, পৌর ছাত্রলীগের সভাপতি আবু হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

সবশেষে একটি প্রতিবাদ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft