আগুন সন্ত্রাসের প্রসঙ্গ হাইকোর্টে আনবেন না: হাইকোর্ট
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৯:৪৪ পিএম

এবার আগুন সন্ত্রাস প্রসঙ্গ উঠলো দেশের সর্বোচ্চ আদালতে। আজ রবিবার (৩০ জুলাই) মোসাদকাণ্ডে গ্রেপ্তার আসলাম চৌধুরীর জামিন শুনানির দিন ধার্য ছিলো। কেনো আসলাম চৌধুরীর বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দিতে পারছে না পুলিশ তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন হাইকোর্ট। 

এসময় তদন্ত কর্মকর্তার কাছে নির্দিষ্ট সময় জানতে চাইলে, ডেপুটি অ্যার্টর্নি জেনারেল আদালতকে জানান, মাই লর্ড, কাল থেকে আগুন সন্ত্রাস শুরু হয়েছে ফের। 

এসময় হাইকোর্ট বলেন, মিস্টার ডিএজি আগুন সন্ত্রাস প্রসঙ্গ হাইকোর্টে আনবেন না, এটা ১৮ কোটি মানুষের কোর্ট, কোর্টের পরিবেশ নষ্ট করতেছেন কেন? পরে হাইকোর্ট মোসাদকাণ্ডে গ্রেপ্তার আসলাম চৌধুরীর জামিন শুনানি ২ মাসের জন্য স্ট্যান্ডওভার রাখেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft