প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ১০:০৭ পিএম

‘আই লাভ ব্রাহ্মণবাড়িয়া’ নামে একটি ‘ফলকের’ উদ্বোধন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে পৌর এলাকার ফারুকি পার্কে এটি নির্মাণ করা হয়েছে।
সংগঠনের সদস্যদের মাসিক চাঁদায় নির্মিত এ ফলকটি পার্কে আসা দর্শকদের নজর কেড়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহায়তায় এটি নির্মাণে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে।
রবিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ওই ফলকটির উদ্বোধন করেন-জেলা প্রশাসক মো. শাহগীর আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিয়াউল হক মীর, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, সূর্যমূখী কিন্ডার গার্ডেনের অধ্যক্ষ সালমা বারী, কসবার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয়ের প্রভাষক এস আর এম ওসমান গনি, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন-মিশুক মাহমুদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন-সংগঠনের সদস্য রেজুয়ান রনি।
সংগঠন সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ৯ জুন ফলকের নির্মাণ কাজ শুরু হয়। ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ এর প্রতিষ্ঠাতা বিবর্ধন রায়ের সার্বিক তত্ত্বাবধানে সংগঠনের সদস্য আনাস হাসান, মিশুক মাহমুদ, পুলক দাস, আলামিন রাকিন, কাজল সাহা, রেজুয়ান রনি ও ইফতিখার শাওন এটি নির্মাণে কাজ করে গেছেন। প্রায় দেড় লেগেছে এর নির্মাণ কাজ শেষ করতে।
সংগঠনের প্রতিষ্ঠাতা বিবর্ধন রায় বলেন, ‘এই উদ্যোগ জেলার প্রতি আমাদের ভালোবাসা ও কর্তব্যের বহিপ্রকাশ। ব্রাহ্মণবাড়িয়ার নাম, সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ুক এটাই আমাদের প্রত্যাশা। এটি নির্মাণে সার্বিক সহায়তা করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ।
জেলা প্রশাসক মো. শাহগীর আলম তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ব্যতিক্রমধর্মী এই কাজের মাধ্যমে জেলাবাসীর মাঝে নিজের জেলার প্রতি ভালোবাসা আরো বৃদ্ধি পাবে বলে বিশ্বাস করি। রাতের বেলায় যেন এটি দৃশ্যমাণ হয় সেই ব্যবস্থা করা হবে।