মেহেরপুরে সাংবাদিকদের হুমকি লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন
মেহেরপুর প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৮:২০ পিএম

দৈনিক জবাবদিহি (গাংনী প্রতিনিধি) ও আমাদের অর্থনীতির সাংবাদিকদ্বয়কে লাঞ্ছিত ও স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদককে হুমকি, ব্যবস্থাপনা সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে তীব্র প্রতিবাদ ও মায়ের হাসি ক্লিনিক মালিকের বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। 

সিনিয়র সাংবাদিক তোজাম্মেল আযমের নেতৃত্বে আজ বোরবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী মেহেরপুর জেলা প্রশাসকের অফিসের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, মাহাবুব চান্দু, জুলফিকার আলী কানন, আমিরুল ইসলাম অল্ডাম, হারুন অর রশিদ রবি, মাসুদ রেজা, জবাবদিহির গাংনী প্রতিনিধি এ সিদ্দিকী শাহিন, মাসুদ রানা, প্রজন্ম সুশীল সমাজের প্রতিনিধি জি এফ জুয়েল, সকালের সময় প্রতিনিধি লিটন মাহমুদ প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু একজন দুর্নীতি পরায়ন ও ক্ষমতালিপ্সু ব্যক্তি। তার বিরুদ্ধে দুদকের দায়ের করা দুর্নীতির মামলাসহ দেড় ডজন মামলা চলমান। এখনো আদালতে চলমান।

কথায় কথায় মানুষকে হুমকী প্রদান ও মামলা করা মতুর প্রধান কাজ। এজন্য এই শহরে তাকে মামলাবাজ মতু হিসেবেই চেনে। সে মেয়র নির্বাচিত হয়ে পৌরসভার সীমানা নির্ধারণী মামলা করে একটানা ১৪ বছর পৌরসভার ক্ষমতায় আসীন ছিলেন। 

তার উগ্র আচরণ মানুষকে সব সময় আহত করে। তার বিরুদ্ধে জামায়াতের নেতাকর্মীদের মদদ দেওয়ারও অভিযোগ আছে। মেহেরপুর প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দু বলেন, কেউই আইনের উর্ধ্বে নয়, আমি অন্যায় করলে আমার তদন্ত করে বিচারের আওতায় আনা হোক। ঠিক তেমনি মোতাচ্ছিম বিল্লাহ মতু আপনিও আইনের উর্ধ্বে নয়। 

তিনি দুদকের প্রতি আহবান জানিয়ে বলেন, আমারসহ সকল সাংবাদিকের সম্পদের হিসাব নেওয়ার আহবান জানান দুদকের প্রতি। 

একই সঙ্গে সাবেক মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু ও তার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব নেওয়ার আহবান জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেহেরপুর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft