ঘিওরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৮:১৪ পিএম

মানিকগঞ্জের ঘিওরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধপাচার বিরোধী  বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৩০ জুলাই ) সকালে উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে  উপজেলা পরিষদের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হামিদুর রহমানের  সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ঘিওর থানার (তদন্ত কর্মকর্তা) মোঃ জাকির হোসেন, তেরশ্রী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোঃ মনসুর উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইমরান হোসেন, ঘিওর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  রামপ্রসাদ সরকার দিপু  প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা এলাকার যুব ও তরুন সমাজ রক্ষার্থে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মানিকগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft