ব্রাহ্মণবাড়িয়ায় মশক নিধন অভিযান
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
প্রকাশ: রোববার, ৩০ জুলাই, ২০২৩, ৯:১২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন করার পাশাপাশি মশার ঔষধ ছিটানোর কার্যক্রম শুরু করেছে ওস্তাদ আলাউদ্দিন খাঁ-ব্রিগেড নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। 

আজ শনিবার (৩০ জুলাই) বিকেলে পৌর এলাকার মেড্ডা সবুজবাগের শ্রী শ্রী গিরিধারী জিউর মন্দির এলাকায় কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ-ব্রিগেড এর আহবায়ক অ্যাডভোকেট মো. নাসির মিয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক প্রদ্যুৎ নাগ, ওয়াকার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারন সম্পাদক অ্যাডভোকেট অসীম বর্দ্ধন, মন্দিরের স্বেচ্ছাসেবক বিদ্যুৎ বৈদ্য, ওয়াকার্স পার্টির পৌর শাখার সভাপতি মো. নাসির মিয়া, অ্যাডভোকেট রাকেশ রায়, অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী তারেক, ঠিকাদার মো. রফিকুল ইসলাম নয়ন, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি ফাহিম মুনতাসির। রবিবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরসহ এর আশেপাশের এলাকায় সংগঠনটির কার্যক্রম পরিচালিত হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft