নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২০
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৫:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়েছে। টেটাবিদ্ধ গোলাপ মিয়া (৬৫) ও পাশা মিয়াকে (৪০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার করা হয়েছে। 

দুই মামলায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাদেকপুর এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব শত্রুতার জেরে বুধবার সন্ধ্যায় সাদেকপুর বাজারে নছর মিয়ার লোকজন গোলাপ মিয়ার ওপর আক্রমণ করে। খবর পেলে গোলাপ মিয়ার লোকজনও পাল্টা হামলা চালায়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন।

এ ঘটনায় আহত রবিউল্লাহর স্ত্রী কুলসুম আক্তার বাছির মিয়াকে প্রধান আসামি করে এজাহারনামীয় ১৪ জন এবং অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেছেন।

অপর দিকে ইসমাইল মিয়াকে প্রধান আসামি করে এজাহারনামীয় ১৪ জন এবং অজ্ঞাত আট থেকে ১০ জনকে আসামি করে মামলা করেছেন অলেক মিয়া।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম ও নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এবিষয়ে ওসি মাহাবুব আলম বলেন, পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। দুই মামলায় দু’পক্ষের ১১ জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft