ভালুকায় নেশার টাকার জন্য ছেলের হাতে মা খুন
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৫:৩২ পিএম

গতকাল বুধবার (২৬ জুলাই) রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার খারুয়ালী গ্রামে বখাটে ছেলে জনির (২০) হাতে রুপিনা বেগম (৫৫) নামের এক মা খুন হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। 

ঘটনার রাতেই পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিরুনীয়া গ্রাম থেকে ঘাতক ছেলেকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জনি বখাটে ও নেশাগ্রস্থ যুবক। 

নেশার টাকানা পেয়ে বটি দা দিয়ে বসতঘরের বারান্দায় চেয়ারে বসে থাকা অবস্থায় তার মাকে ঘারের বাম পাশে কুপ দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত রুপিনা বেগম খারুয়ালী গ্রামের মৃত শাহাবুদ্দিন শাহুর স্ত্রী। 

রুপিনা বেগম চার সন্তানের জননী, তার স্বামীর মৃত্যুর পর বড় ছেলে সুজনের আয়ে সংসার চলতো. টানা পোরুনে কোন রকমে চলতো তাদের সংসার বড় ছেলে সুজন পেশায় মাছ পরিবহণকারী গাড়ির শ্রমিক পুলিশ ঘটনা স্থল থেকে বটি দা উদ্ধার করে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘাতক ছেলেকে গ্রেফতার করা হয়েছে মামলা প্রক্রিয়াধীন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ময়মনসিংহ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft