বিএনপি-আ.লীগ যেখানে সমাবেশের অনুমতি পেল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ৫:৩০ পিএম আপডেট: ২৭.০৭.২০২৩ ৬:০৭ পিএম

অবশেষে নিজেদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি ও আওয়ামী লীগ দুই দল। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (২৮ জুলাই) বিএনপিকে রাজধানীর নয়াপল্টনে এবং আওয়ামী লীগের তিন সংগঠনকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ২৩ শর্তে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

গোলাম ফারুক বলেন, সমাবেশের সময় বিএনপির নেতাকর্মীদের নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। এ ছাড়া নির্ধারিত এই সীমানার বাইরে সমাবেশের মাইক বসানো যাবে না। এ ছাড়া আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মহানগর নাট্যমঞ্চ এলাকা পর্যন্ত জমায়েত হতে পারবেন।

এর আগে, গত ২২ জুলাই রাজধানীতে তারুণ্যের সমাবেশ থেকে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেয় বিএনপি। ঘোষণা অনুযায়ী রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনের সড়ক অথবা সোহরাওয়ার্দী উদ্যানে ২৭ জুলাই সমাবেশ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছিল বিএনপি। কিন্তু ডিএমপির পক্ষ থেকে এই দুটি জায়গায় একটিতেও অনুমতি দেওয়া হয়নি।


-জ/অ




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft