আগামীকাল এসএসসির ফল: জানবেন যেভাবে
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ২:৩৬ পিএম

আগামীকাল প্রথমবারের মতো সরকারি ছুটির দিন এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করতে যাচ্ছে আন্তশিক্ষা বোর্ড।

আগামীকাল শুক্রবার (২৮ জুলাই) সারাদেশে একযোগে প্রকাশ করা হবে। সকাল সাড়ে ১০টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে বলে জানিয়েছে শিক্ষাবোর্ড।

এর আগে, এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সংক্ষেপ তুলে ধরা হবে। এরপর বোর্ড থেকে একটি ক্লিকের মাধ্যমে সবার জন্য তা উন্মুক্ত করা হবে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার জানান, ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি শেষ। এখন শুধু একটি ক্লিক করে এই ফল প্রকাশ করা হবে।

যেভাবে জানা যাবে ফলাফল-

এসএসসি ও সমমানের ফল তিনভাবে জানতে পারবে পরীক্ষার্থীরা। ফল প্রকাশ হওয়ার পরপরই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে এক সেট পাঠিয়ে দেওয়া হবে। শিক্ষার্থী সেখান থেকে ফল সংগ্রহ করতে পারবে। 

এ ছাড়া, শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে educationboardresults.gov.bd প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

এর বাইরে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইলফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। 

এরপর আবারও স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে (উদাহরণ-SSC DHA ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেওয়া হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট পেতে বোর্ডের ওয়েবসাইট প্রবেশ করতে হবে। এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানে ইআইআইএন (EIIN) এন্ট্রি করতে হবে। তাহলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শিক্ষা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft