রুশ মন্ত্রীকে ক্ষেপণাস্ত্র দেখালেন কিম
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ২:২৬ পিএম

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ঘুরে ঘুরে দেখালেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। 

রাশিয়ার প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানিয়েছে পিয়ংইয়ং। এবং চীনের প্রতিনিধি দলকেও আমন্ত্রণ জানিয়েছে কিমের দেশ। 

কোরিয়া যুদ্ধের ৭০ বছর পূর্তি উপলক্ষে রাশিয়ার প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়। এ জন্য বিশেষ সামরিক প্যারেড আয়োজনও করা হয়। 

হাওসং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ অনেক অস্ত্র প্রদর্শন করা হয়। এছাড়াও নিজেদের নকশা করা দুটি নতুন ড্রোনও প্রদর্শন করেছে উত্তর কোরিয়া। 

পশ্চিমাদের অভিযোগ ইউক্রেন অভিযানে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র জাতীয় সমরাস্ত্র দিয়ে সহায়তা করছে উত্তর কোরিয়া। যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন কিম প্রশাসন। 

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে শোগুইর সাথে জাতীয় নিরাপত্তা ও দ্বিপাক্ষিক স্বার্থের বিষয়ে আলোচনা করেছেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft