৪৩ মামলার আসামি দেবীগঞ্জে গ্রেফতার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ২:১০ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে ৪৩ মামলার আসামী ও দেশের চোর সিণ্ডিকেটের অন্যতম সদস্য কাউন্সিলর আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। 

গতকাল বুধবার (২৬ জুলাই) দুপুর ১টায় উপজেলার পামুলি ইউনিয়নের বালাপাড়া থেকে ইসমাইল আলী নামে এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ইসমাইল আলীকেও এই সময় গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৭হাজার ৪শত টাকা, চুরির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ১টি স্ক্রুটার জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক(৩৫) ঠাকুরগাঁওয়ের  রাণীশংকৈল পৌরসভার নির্বাচিত কাউন্সিলর। বর্তমানে তিনি চুরির বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে বহিষ্কৃত। 

তিনি ঐ পৌরসভার উত্তর হাজরাডাঙ্গা এলাকার মকবুল হোসেনের ছেলে। গ্রেফতারকৃত ইসমাইল আলী (৩০) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের মাস্টারপাড়া এলাকার নবান আলীর ছেলে। 

পুলিশ সূত্র জানায়, সম্প্রতি দেবীগঞ্জে চুরি ও ছিনতাইয়ের অভিযোগ বেড়ে গিয়েছিল।ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে দেবীগঞ্জ থানা পুলিশ তাদের অনুসন্ধান শুরু করে। 

এরই প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল  আব্দুর রাজ্জাকের অবস্থান চিহ্নিত করে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত অপর ব্যক্তি ইসমাইল আলীর বিরুদ্ধেও মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। 

অনুসন্ধানে জানা যায়, ১১ জুলাই দিবাগত রাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের মনছুর আলীর বাড়ী থেকে ৩ লক্ষ ২৬ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার চুরি হয়। 

১৬ জুলাই সন্ধায় একই ইউনিয়নের ফুলকান্তের হাত থেকে ২৩ হাজার টাকা ছিনতাই হয়। আটকের পর ইসমাইল ও রাজ্জাককে ছিনতাইকারী হিসেবে সনাক্ত করেন ভুক্তভুগি। 

এছাড়াও গত দুই মাস আগে ফুলকান্তের বাড়ী থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা ৩ ভরি স্বর্ন চুরি হয়। ১০জুলাই দন্ডপাল ইউনিয়নের পরিমলের বাড়ী থেকে ৩ ভরি স্বর্ণ ও নগদ ২৮ হাজার টাকা চুরি হয়।

১৮ জুলাই দেবীগঞ্জ পৌর সদরের শাহী স্টোর থেকে দুই লাখ টাকার একটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা মোটরসাইকেল ও হেলমেট ব্যবহার করলেও বিভিন্ন সিসিটিভি ফুটেজে আব্দুর রাজ্জাক ও ইসমাইলকে সনাক্ত করা হয়। 

২৪ শে জুলাই সোনাহার ইউনিয়নের "মা লাইটিং হাউস এবং বিকাশ"-এর দোকান থেকে ৫০হাজার টাকা  ছিনতাই হয়। সর্বশেষ ২৬ জুলাই সুন্দরদিঘী ইউনিয়নের রবিউল ইসলামের বিকাশের দোকান থেকে ৭০ হাজার টাকা ছিনতাই হয়।
আজ চোর ধরার খবর পেয়ে থানায় ভীড় জমায় চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যাক্তিরা।

পুলিশ জানায়, গত কয়েকদিন থেকেই পুলিশ সাদা পোশাকে উপজেলার বিভিন্ন জায়গায় রাজ্জাকের খোঁজ করতে থাকে। পরে লোকেশান ট্র‍্যাকিংয়ের মাধ্যমে পামুলি বালাপাড়া এলাকায় ইসমাইল আলীর বাড়িতে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ অভিযান পরিচালনা করেন এবং ইসমাইল ও রাজ্জাককে গ্রেফতার করেন।  তাদের গ্রেফতারে স্বস্তি ফিরে পেয়েছেন সাধারণ মানুষ। 

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুর রাজ্জাকের নামে দেশের বিভিন্ন থানায় ৪৩টি মামলা চলমান রয়েছে। 

সম্প্রতি বিভিন্ন স্থানে চুরির ঘটনায় এদের সম্পৃক্ততা আছে বলে নিশ্চিত হওয়া গোছে। ওসি জানান, আটক দুজনকে বিভিন্ন চুরি ও ছিনতাইয়ের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। 

গতকাল রাতে আইনগতভাবে প্রক্রিয়া গ্রহণ শেষে আজ বৃহস্পতিবার আদালতে সোর্পদ করা হবে। এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার আজকে ব্রিফ করবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft