প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩, ২:০৮ পিএম

মাদারীপুরের কালকিনিতে বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় সাহিত্যমেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে কালকিনি পৌর অডিটরিয়াম মাঠে দুই দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবাহান গোলাপ।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি গোলাপ বলেন,"ভাল মানুষ হতে সাহিত্য চর্চার বিকল্প নেই।তাই দেশের সঠিক ইতিহাস জানতে সকলকে বেশি বেশি করে বিভিন্ন মনীষীদের জীবনী পড়তে হবে।"
অনুষ্ঠানে মুখ্যআলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক সাদাত হোসাইন।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক পল্লব কুমার হাজরা,মাদারীপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক নজরুল ইসলাম, কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ,বাংলা একাডেমির উপ-পরিচালক তপন বাগচী,কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কায়েছুর রহমান, কালকিনি থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান সহ শিক্ষক শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।