আগুনে পুড়লো হাজার বছরের পুরনো ঐতিহ্য
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৭:৪১ পিএম আপডেট: ২৬.০৭.২০২৩ ৭:৪৪ পিএম

চীনের প্রায় দেড় হাজার বছরের পুরনো একটি বৌদ্ধমন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় মন্দিরে থাকা মহামূল্যবান  প্রাচীন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। মন্দিরের সামনে নির্মিত বিশালাকার বৌদ্ধমূর্তিতে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম মেট্রো জানিয়েছে, ২৪ জুলাই অর্থাৎ গত সোমবার ভোররাতে উত্তর-পশ্চিম চীনের গানসু প্রদেশের জনপ্রিয় ট্যুরিস্ট স্পট শানদান গ্রেট নামক একটি প্রাচীন বৌদ্ধমন্দিরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিলে সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অনলাইনে পোস্ট করা ছবি এবং বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, মন্দিরের ভিতরে আগুনে পুড়ছে একটি বিশালাকার বুদ্ধমূর্তি। 

মন্দিরটি ৪২৫ খ্রিস্টাব্দে চীনের ওয়েই রাজবংশের শাসনামলে নির্মিত হয়েছিল। ইতিহাসের বিভিন্ন সময় মন্দিরটি নানান কারণে ক্ষতি এবং ধ্বংসের সম্মুখীন হয়েছে।

আগুন নিভে যাওয়ার পর দেখা যায় বুদ্ধমূর্তিটি আংশিকভাবে অক্ষত আছে। তবে মন্দিরের বেশ কয়েকটি কাঠামো ধ্বংস হয়ে গেছে। ১৯৯৮ সালে বিরাট মূর্তিটি পুরাতন এবং আসল মূর্তির প্রতিরূপ হিসেবে তৈরি করা হয়।

ঐতিহাসিক এই শানদান গ্রেট বৌদ্ধমন্দিরটি ১৫০০ বছরেরও প্রাচীন। চীনের গানসু প্রদেশের লিয়াওগাও পর্বতের পাদদেশে শানদান কাউন্টি টাউন থেকে ৫ কিলোমিটার পশ্চিমে এই মন্দিরটি অবস্থিত। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft