শ্রীমঙ্গলে রেললাইনের পাশে কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৭:১৪ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইনের পাশ থেকে মৌলভীবাজার সরকারি কলেজের এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার সময় শ্রীমঙ্গল শহরতলীর আইটার সিগন্যাল এলাকার সাওতালপাড়া এলাকা থেকে মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র শান্ত দেবনাথের (১৯) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

উদ্ধার করা মৃতদেহের কোমর থেকে শরীর বিছিন্ন ছিল এবং একটি হাত পাওয়া খোঁজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হাতটি হয়তো শেয়ালের দল জঙ্গলে নিয়ে গেছে। মৃতদেহের সাথে পাওয়া মোবাইল ফোন থেকে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ।

নিহত শান্ত দেবনাথ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার রাজনগর গ্রামের নিখিল দেবনাথ এর ছেলে। সে মৌলভীবাজার সরকারি কলেজে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল।

এ বিষয়ে, শান্ত দেব নাথের চাচাতো ভাই শিমুল দেবনাথ বলেন, শান্ত দেবনাথ কে সারা দিন খোঁজে না পেয়ে রাতে রাজনগর থানায় জিডি করতে যান। 

এমন সময় শ্রীমঙ্গল থেকে ফোন কল পেয়ে এসে শান্তকে সনাক্ত করি। শ্রীমঙ্গলে কেন শান্ত এসেছে এবং ওই সাঁওতাল পাড়া এলাকায় কেন যাবে তা সঠিকভাবে তিনি বলতে পারেন নি।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা অফিসার ইনচার্জ মীর সাব্বির আলী বলেন, মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মৌলভীবাজার   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft