নড়াইলে সড়ক র্ঘটনায় ব্যবসায়ী নিহত
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৭:৪৫ পিএম

নড়াইল সদরের গোবরা বাজার এলাকায় নসিমন দুর্ঘটনায় গরু ব্যবসায়ী সোহেল শেখ (৫০) নিহত হয়েছেন। আজ বুধবার (২৬ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সোহেল খুলনার দিঘলিয়া থানা সদরের বাসিন্দা। এ দুর্ঘটনায় নসিমন চালক মাহমুদুল হাসান (৪০) সামান্য আহত হয়েছেন।  

চালক মাহমুদুল হাসান জানান, তার নসিমনে প্রতিবেশি গরু ব্যবসায়ী সোহেল শেখ খুলনার দিঘলিয়া থেকে গাভী নিয়ে নড়াইলের ধোপাখোলা এলাকায় আসছিলেন। 

পথিমধ্যে গোবরা বাজার এলাকায় আরেকটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সোহেল শেখ নিহত হন। চালক মাহমুদুল সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর নসিমন এবং গাভী ঘটনাস্থলেই রয়েছে। অপর নসিমনের তেমন কোনো ক্ষতি হয়নি।

নড়াইল সদর থানার ওসি ওবাইদুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নড়াইল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft