বাফুফের আরো চার সদস্যকে ফিফার শোকজ
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৯:০১ পিএম

চলতি বছরের শুরুতে আর্থিক অনিয়মের জেরে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছিল ফিফা। সেই একই জের ধরে এবারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চার কর্তাকে ফের শোকজ করলো ফিফা।

অনিয়মের দায়ে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ফিফার কাঠগড়ায় বাফুফে। তবে আগের অভিযোগের চার কর্মকর্তার তিনজনেরই মিলেছে অব্যাহতি। পরিবর্তে নতুন যোগ হয়েছেন প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর অফিসার ইমরুল হাসান শরীফ।

ফিফার নতুন অভিযোগের ভিত্তিতে অভিযুক্তরা হলেন, সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, অর্থ প্রধান আবু হোসেন, সাবেক অপারেসন্স ম্যানেজার মিজানুর রহমান ও প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর অফিসার ইমরুল হাসান শরীফ।

সকলের বিরুদ্ধেই অভিযোগ ক্রয় সংক্রান্ত বিষয়ে। প্রথমবারের মত এবারও ব্যক্তিগতভাবে সাবেক ও বর্তমান চার কর্মকর্তাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে ফিফা। বিষয়টি নিয়ে জানতে চাইলে বরাবরের মতোই গা বাঁচানো উত্তর দিয়েছেন সালাউদ্দিন।

সালাউদ্দিন বলেন, ‘বিষয়টি আপনারাও শুনেছেন, আমিও শুনলাম। কিন্তু আমার কাছে এ সংক্রান্ত কোনো চিঠি আসেনি। কিছু বলতে পারছি না তাই এখনই।’

শুধু এই চারজনই নন। ফিফার তদন্তের বেড়াজালে আটকে আছেন বাফুফের একাধীক কর্মকর্তা। তদন্তের আওতায় যারা রয়েছেন আর যাদের নিয়ে চলছে অনুসন্ধান, তাদের পদ থেকে অব্যাহতি না দিলে ফিফার নিষেধাজ্ঞা নেমে আসতে পারে বাফুফের ওপর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft