কাপাসিয়ায় ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩’ উদ্বোধন
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৯:০৯ পিএম

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যে সামনে নিয়ে গাজীপুরের কাপাসিয়ায় ব্যাপক উৎসাহ ও আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে। মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপি পালন করা হবে এই মৎস্য সপ্তাহ।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা ও মৎস্য দপ্তরের আয়োজনে একটি র‍্যালি শেষে উপজেলা চত্তরে অবস্থিত পুকুরে বিভিন্ন জাতের পোনামাছ অবমুক্ত করা হয়। 

এর আগে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফল্লাহ,উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন,ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি। উপজেলার বিভিন্ন এলাকা থেকে মৎস্য চাষিরা উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ-সময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান লস্কর মিঠু,ওসি অপারেশন আশিকান,মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুস সালামসহ  বিভিন্ন দফতরের কর্মকর্তাগন ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত  সাংবাদিকবৃন্দ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft