প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৮:৪৪ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে ধানের জমিতে পানি দিতে গিয়ে সাপের কামড়ে সুলতান উদ্দিন (৫৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ জুলাই) সন্ধ্যায় সাপের কামড়ে দেয় এবং পরের আজ মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।
সুলতান উদ্দিন উপজেলার ৫ নং শিমলা রোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামের মৃত আসমত আলীর ছেলে। মৃত সুলতান উদ্দিনের স্ত্রী পারভিনা বেগম জানান,আমার স্বামী প্রতিদিনের মত সোমবার সন্ধার সময় ধানের জমিতে পানি দিতে যান এবং রাত্রে মটর ঘরে শোবার জন্য গেলে বিছানাতে সাপ তাকে কামড়ে দেয়।
ইদুরে কামড়াতে পারে মনে করে গুরুত্ব না দিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন। আজ সকালে বাড়িতে এসে সব কিছু বলে এবং সে দূর্বল হয়ে পড়লে স্থানীয় এক কবিরাজের বাড়ি নিয়ে যান।
সেখানে কবিরাজ ঝাড়ফুঁক দেন। অবস্থার অবনতি হলে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে পরে যশোরে নেওয়ার পথে আজ মঙ্গলবার দুপুরে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।