নড়াইলে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৩:২৫ পিএম

নড়াইলের কালিয়ায় ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (২৪ জুলাই) দিবাগত রাতে কালিয়া উপজেলার কলিমন গ্রাম থেকে দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 কালিয়া উপজেলার কলিমন গ্রামের মৃত লায়েক হোসেনের ছেলে আবুল কালাম শেখ (৩২) এবং একই গ্রামের মৃত সৈয়দ আহম্মদ মোল্যার ছেলে সিরাজুল ইসলাম ওরফে সাহেব আলী (৩৫) কে গ্রেপ্তার করেন।

ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স সোমবার রাতে কালিয়া উপজেলার কলিমন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

এসময় তাদের নিকট থেকে ১৪০ পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft