কালকিনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩, ৩:২৪ পিএম

'নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ'এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্নাঢ র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ পুকুরে দেশীয় মাছের পোনা অবমুক্ত করেন সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন-কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ,কালকিনি থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান সরদার সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে নবনির্মিত উপজেলা পরিষদ ভবনের সম্মেলন কক্ষে উপজেলা মাসিক আইনশৃংখলা সভায় অংশগ্রহণ করেন ড.আবদুস সোবহান গোলাপ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft