মেহেরপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসক কারাগারে
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৭:৫৩ পিএম

ভুল চিকিৎসায় রোগীর মৃতুকে কেন্দ্র করে আদালতের স্বপ্রনোদিত মামলায় মেহেরপুর দারুস সালাম ক্লিনিকের মালিক ডা. মোহাম্মদ আব্দুস সালামকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১০ জুলাই) দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় কোর্টের বিচারক মো: তরিকুল ইসলামের আদালতে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তার জামিন না মুঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জানা গেছে, চলতি বছরের ২২ জানুয়ারি সন্ধ্যায় মুজিবনগর উপজেলার ঢোলমারী গ্রামের মিলন হোসেনের স্ত্রী সুমাইয়া খাতুন দারুস সালাম ক্লিনিকে ভর্তি হন। রাত ১০টার দিকে ক্লিনিকের মালিক ডা. মোহাম্মদ আব্দুস সালাম অপারেশন শুরু করেন। তিনি একাই এনেসথেসিয়ার কাজ করেন। অপারেশন টেবিলেই সুমাইয়ার মৃত্যু হয়।

এই ঘটনায় বিভিন্ন পত্রিকাতে সংবাদ প্রকাশিত হলে ৩০ জানুয়ারি মেহেরপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১ম আদালতের বিচারক এস এম শরিয়ত উল্লাহ বিষয়টি আমলে নিয়ে স্বপ্রনোদিত মামলাটি করেন। যার মামলা নং-মিসকেস ০২/২০২৩। মামলায় মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনকে তদন্তের নির্দেশ দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft