আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে এলো ৫ টন আদা
আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৭:৫৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় পাঁচ টন আদা আমদানি করা হয়েছে। সোমবার (১০ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টায় আদাভর্তি একটি ট্রাক স্থলবন্দরে এসে পৌঁছায়। 

এর মধ্য দিয়ে আবারও গতি ফিরছে বন্দরের আমদানি বাণিজ্যে। প্রতি টন আদার আমদানি মূল্য ৪৫০ মার্কিন ডলার। আদাগুলো কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করবে স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।

এর আগে গত শনিবার বিকেলে ভারত থেকে ১১ টন পেঁয়াজের একটি চালান আসে বন্দরে। বন্দর দিয়ে মোট ২০০ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছে বিডিএস করপোরেশন নামে একটি প্রতিষ্ঠান।

আখাউড়া স্থলবন্দরের সুপারিন্টেনডেন্ট মো. সমাউল ইসলাম জানান, মদিনা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান বন্দর দিয়ে আদা আমদানি করেছে। মোট ১০ টন আদা আমদানির জন্য এলসি খুলেছে প্রতিষ্ঠানটি। আমদানি পণ্য থেকে যথারীতি কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত হারে শুল্ক এবং বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন মাশুল আদায় করবে বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft