জওয়ানের প্রথম ঝলকেই বাজিমাত শাহরুখের
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ৭:৪১ পিএম আপডেট: ১০.০৭.২০২৩ ৮:০২ পিএম

অবশেষে পাঠানের পর আরো একবার ধামাকা নিয়ে বক্স অফিস মাতাতে আসছেন শাহরুখ খান। সম্পূর্ণ চমক নিয়ে এলো শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’ এর ট্রেলার। 

রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ইউটিউব পেজে এই ভিডিও পোস্ট করার মাত্র ১১ মিনিটের মধ্যেই আড়াই হাজার ভিউজ হয়েছে। 

অ্যাটলি কুমার পরিচালিত সিনেমাটির ট্রেলারের প্রথম পর্বেই ভরপুর অ্যাকশনে রীতিমতো নজর কেড়েছেন বলিউড বাদশাহ। নয়নতারার রাফ অ্যান্ড টাফ হট লুকও কিছুক্ষনের জন্য আবদেন ছড়ালো ভক্ত হৃদয়ে।

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার

ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার








হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহরুখ খান জানিয়ে ছিলেন, সোমবার সকালে মুক্তি পাবে জওয়ান এর ট্রেলার। শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই প্রকাশ্যে এল জওয়ান-এর সেই বহু প্রতীক্ষিত ট্রেলার। 

সিনেমার ট্রেলারে ‘পাঠান’ -এর কথাই মনে করালো। ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং- সবই আছে। 

গোটা গায়ে ব্যান্ডেজ বেঁধে রণমূর্তি রূপেও দেখা মিলল তার। বাদ গেল না বলিউডি মশলাদার গান এবং নাচের দৃশ্যের। এই ট্রেলারে এমন একাধিক দৃশ্য রয়েছে যা একাধিক প্রশ্নের জন্ম দিচ্ছে দর্শকের মনে।

ট্রেলারের শুরুতেই দেখা যায়, পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিয়েছেন তিনি। মুখোশের আড়ালেও ধরা দিয়েছেন বলিউড বাদশা। কখনও তিনি বন্দুক হাতে শত্রুপক্ষের বিনাশ করতে এগিয়ে যাচ্ছেন। 

কখনও বা হেলিকপ্টার থেকে ঝাঁপ দিচ্ছেন। আবার রোম্যান্টিক হিরোর ইমেজেও ধরা দিয়েছেন বলিউড বাদশা। সব মিলিয়ে জওয়ান-এর ট্রেলার জুড়ে নানা লুকে রয়েছেন শাহরুখ খান। জানা যাচ্ছে,ছবিতে ডাবল রোলে রয়েছেন তিনি।

জওয়ান সিনেমায় নায়িকার চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা । এদিকে ভিলেন হিসেবে থাকছেন বিজয় সেতুপতি। পাশাপাশি এ সিনেমায় দেখা যাবে প্রিয়মণি,সানায়া মালহোত্রা ,সুনীল গ্রোভর সহ আরও অনেককে। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোনও। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বলিউড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft