ভয় দেখিয়ে নারীকে ধর্ষণ: ভুয়া পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১:৫০ পিএম

নাটোরে ধর্ষণ মামলার পলাতক আসামি মিজানুর রহমান (৩১) নামে এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

রোববার (৯ জুলাই) দিনগত রাতে লালপুর উপজেলার গোপালপুর দাইড়পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান(৩১) বাগাতিপাড়া উপজেলার চন্দ্রখৈর গ্রামের আফছার সরদারের ছেলে।

র‌্যাব-৫ জানান, ভুক্তভোগী নারীর সঙ্গে অভিযুক্ত আসামি মিজানুর রহমানের ফেসবুকে পরিচিত হয়। পরিচয় হওয়ার পর থেকে আসামি ও ভিকটিম ফেসবুক ম্যাসেঞ্জারে কথাবার্তা শুরু হয়। 

আসামি মোঃ মিজানুর রহমান বিভিন্ন সময় তার ফেসবুক আইডিতে পুলিশের ছবি আপলোড করে নিজেকে পুলিশ সাব-ইন্সপেক্টরের পরিচয় দিতেন। 

কথাবার্তা চলাকালে আসামি কৌশলে ভিকটিমের কিছু গোপন ছবি সংগ্রহ করে এবং এক পর্যায়ে আসামি ভিকটিমকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয়। 

ভিকটিম কুপ্রস্তাবে রাজি না হলে আসামির কাছে থাকা ভিকটিমের গোপন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। 

পরবর্তীতে আসামি মিজানুর ছবি ফিরিয়ে দেয়ার কথা বলে গত ১২ মে ভুক্তভোগীর বাড়িতে যায়। 

সেখানে কেউ না থাকার সুযোগে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। 

পরে ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে দু’দফায় আরও ৩৩ হাজার টাকা নেয়। এরপর আসামি আরও টাকা দাবি করতে থাকলে ভিকটিম কোনো উপায় না পেয়ে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার পর আসামি মিজানুর গ্রেপ্তার এড়াতে বিভিন্ন সময় ছদ্মবেশ ধারণ করে ঘন ঘন স্থান পরিবর্তন করতে থাকে। 

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব রোববার দিনগত রাতে লালপুর উপজেলায় অভিযান চালিয়ে দাইড়পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযুক্ত আসামি মিজানুর রহমানকে নাটোর সদর থানায় হস্তান্তর করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft