অনিয়মের অভিযোগ এমপি আয়েনের বিরুদ্ধে, তদন্তের নির্দেশ
নজরুল ইসলাম জুলুঃ
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১:৪৯ পিএম

রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য (এমপি) আয়েন উদ্দিনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

গতকাল রবিবার (৯ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে রাজশাহীর জেলা প্রশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন আচরণবিধি লঙ্ঘন করে গত ৪ জুলাই হরিয়ান রেললাইন মাঠ সংলগ্ন মাঠে হরিয়ান ইউনিয়নের নেতাদের নিয়ে জনসভা ও বাড়ি বাড়ি গিয়ে ভোটের প্রচারণা করেছেন বলে অভিযোগ পড়েছে কমিশনে। 

অভিযোগ তদন্ত করে ১০ জুলাই সকাল ১০টার মধ্যে তদন্ত করে প্রতিবেদন নির্বাচন কমিশনে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির অনুলিপি দেওয়া হয়েছে রাজশাহী বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হরিয়ান ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাকে। 

বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, নির্দেশনা অনুযায়ী অভিযোগ তদন্ত করে নির্বাচন কমিশনের পাঠানো হবে।

অভিযোগের বিষয়ে এমপি আয়েন উদ্দিন বলেন, ‘আমি হরিয়ান ইউপির সীমানার বাইরে সভা-সমবাবেশ করেছিল। এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাজশাহী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft