৩ শতাধিক অভিবাসী নিয়ে নিখোঁজ ৩ নৌকা
প্রকাশ: সোমবার, ১০ জুলাই, ২০২৩, ১:৪৬ পিএম

তিন শতাধিক অভিবাসী নিয়ে স্পেনের কাছে তিনটি নৌকা নিখোঁজ হয়েছে। এর মধ্যে সেনেগাল থেকে দুই শতাধিক অভিবাসী নিয়ে নিখোঁজ হওয়া একটি নৌকার খোঁজ চালাচ্ছেন স্পেনের উদ্ধারকর্মীরা। 

নৌকাটি ক্যানারি আইল্যান্ডের কাছাকাছি এলাকা থেকে এক সপ্তাহের বেশি আগে নিখোঁজ হয়।

এছাড়া শতাধিক যাত্রী নিয়ে অপর দুটি নৌকা নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে।

দাতব্য সংস্থা ওয়াকিং বর্ডারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৭ জুন ক্যানারি দ্বীপের উদ্দেশে রওনা হয় নৌকাগুলো। এরপর থেকে সেগুলোর আর খোঁজ পাওয়া যায়নি। 

এদিকে নিখোঁজ অন্য দুই নৌকার বিষয়ে খুব একটা তথ্য পাওয়া যাচ্ছে না।

ওয়াকিং বর্ডার জানিয়েছে, ওই দুই নৌকার একটিতে ৬৫ জন এবং অন্যটিতে ৬০ জন ছিল। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft