নবজাতক-মায়ের মৃত্যু
সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ১:৫০ পিএম

সেন্ট্রাল হাসপাতালে ডেলিভারির সময় ভুল চিকিৎসায় মারা যাওয়া নবজাতক ও মা মাহবুবা রহমান আঁখির মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

সোমবার (১৯ জুন) হাসপাতালটি উপপরিচালক ডা. এ টি এম নজরুল ইসলাম এ কথা জানান।

সেই সঙ্গে ডাক্তার সংযুক্তা সাহার অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এর আগে, প্রসব ব্যথা ওঠায় গত ৯ জুন রাত ১২টা ৫০ মিনিটে সেন্ট্রাল হাসপাতালে ডা. সংযুক্তা সাহার অধীনে ভর্তি করা হয় মাহবুবা রহমান আঁখিকে। কিন্তু ডা. সংযুক্তা সাহার বদলে ওই নারীর ডেলিভারি করতে যান ডা. মিলি।

এসময় ডা. মিলি ওই প্রসূতির পেট কাটতে গিয়ে মূত্রনালি ও মলদ্বার কেটে ফেলেন। সঙ্গে সঙ্গে প্রচণ্ড রক্তক্ষরণ হয়ে রোগী জ্ঞান হারিয়ে ফেলেন। 

অজ্ঞান অবস্থায় সিজার করে বাচ্চা বের করা হয়। এতে বাচ্চার হার্টবিট কমে গেলে তাকে আইসিইউতে নেওয়া হয়। কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে মৃত ঘোষণা করে।

এ অব্স্থায় স্বামী ইয়াকুব আলী সেন্ট্রাল হাসপাতালের কোনো সহযোগিতা না পেয়ে পরে তার স্ত্রীকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করান।

এরপর রোববার (১৮ জুন) দুপুরে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহবুবা রহমান আঁখি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সেন্ট্রাল হাসপাতাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft