প্রকাশ: সোমবার, ১৯ জুন, ২০২৩, ১:২১ পিএম

ঈদুল আজহার সরকারি ছুটি একদিন বাড়িয়ে চারদিন করার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (১৯ জুন) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত ঈদুল ফিতরেও এক দিন ছুটি বাড়িয়েছিল সরকার।
আগামী ২৯ জুন ঈদুল আজহা ধরে এবারের ছুটি নির্ধারিত ছিল ২৮, ২৯ ও ৩০ জুন।
সরকারের নির্বাহী আদেশে ২৭ জুন ছুটি ঘোষণা হওয়ায় ১ জুলাইয়ের (শনিবার) সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটি পেল সরকারি চাকরিজীবীরা।